শ্রীমঙ্গলের কালাপুরে সিএনজি অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

May 13, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর নামক স্থানে সিএনজি চালিত অটোরিক্সা-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও আহত হয়েছেন আরো ২ জন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ১৩ মে বিকেল সাড়ে ৩ টা দিকে মৌলভীবাজার থেকে একটি সিএনজি অটোরিক্সা শ্রীমঙ্গলের দিকে যাবার পথে কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকায় পৌঁছলে বিপরিত দিকে আসা দ্রুতগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই নিতাই পদ দাস হাজরা নামে একজন মারা যান। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে অজ্ঞাত পরিচয়ের আরো একজন মারা যায়।

গুরুতর আহত সিএনজি চালক রুমেল মিয়াকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ও আহতরা সবাই সিএনজি অটোরিক্সায় ছিলেন। ঘটনার পর পিকআপ ভ্যান চালক পালিয়ে যায়। পরে পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করে থানায় নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com