বন বিভাগের অভিযানে ১০ একর বনভূমি উদ্ধার

May 14, 2020,

বিকুল চক্রবর্তী॥ লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংযোগবন কমলঞ্জের কালাছড়া বিটের ভেড়াছড়া এলাকায় অভিযান চালিয়ে অপদখলের হাত থেকে ১০ একর বন ভুমি উদ্ধার করা হয়েছে বলে জানান, বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক আনিসুর রহমান।

১৩ মে বুধববার বিকেলে কমলগঞ্জ থানা পুলিশের সহায়তায় বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিশেষ অভিযান চালিয়ে ১০ একর বনভূমি উদ্ধার করা হয়। কালাছড়া বনবিট এলাকার এ বনভূমি দীর্ঘদিন ধরে জনৈক মোম আব্দুল বাছিতের দখলে ছিল।

সহকারি বন সংরক্ষক আনিসুর রহমান আরো জানান, এখানে দুই বছর আগে সামাজিক বনায়ন ছিলো। তা শেষ হয়ে যাওয়ার পর নতুন করে এর মধ্যে গাছ লাগানোর কাজ শুরু হবে। এরই মধ্যে জায়গাটি দখল করে কৃষিজ চারা রোপনের পায়তারা করে দখলদার। খবরপেয়ে দ্রুত তা উদ্ধার করেন তারা।

লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন জানান, দখলকারীরা বনের সীমানা ঘেষা একটি পাহাড়ী ছড়া বন্ধ করে তাদের স্বার্থে বনের ভিতর দিয়ে আরেকটি কৃত্রিম ছড়া তৈরী করে। খবর পেয়ে তারা ঘটনা স্থলে গিয়ে মুল ছড়া পুন খনন করে পানি চলাচলের পথ স্বাভাবিক রাখেন এবং বনের ভিতর দিয়ে যে ছড়া খনন করেছিলো তা ভরাট  করে দেন। একই সাথে তার দখলের আওতায় বনের সকল জায়গা পুনরায় বনের ভিতরে নিয়ে আসেন। খুব শ্রীঘ্রই উধ্বতন কৃর্তপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে সেখানে গাছ লাগানো হবে বলে জানান তিনি।

লাউয়াছড়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন জানান,  কয়েক মাস আগেও কালাছড়া বিটের বেশ কিছু বনভূমি উদ্ধার করা হয়েছে। পর্যায়ক্রমে মানুষের দখলে সব বনভূমি উদ্ধার করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com