উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি’র পক্ষ থেকে শ্রীমঙ্গলে দলীয় নেতাকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ

May 14, 2020,

তোফায়েল পাপ্পু॥ বর্তমান করোনাভাইরাস পরিস্থিতে শ্রীমঙ্গলে দলীয় নেতাকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

বুধবার ১৩ মে দুপুর ১২টায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় ৩য় ধাপে শ্রীমঙ্গল- কমলগঞ্জ এর দুই হাজার দলীয় তৃনমুল দুস্থ নেতা কর্মীদের মাঝে খাদ্য সহায়তার অংশ হিসেবে  উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি’র ব্যক্তিগত ও পরিবারের তহবিল থেকে খাদ্য সামগ্রীর উপহার কর্মসূচী আওতায় উপজেলার সিন্দুরখান ইয়নিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে এসব খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বি.আর. ডিবি’র সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম স¤পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সিন্দুরখান ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আছকির মিয়া, সাধারণ স¤পাদক রাশিদ আলীসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এসময় সিন্দুরখান ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৫০ জন নেতাকর্মীদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com