শ্রীমঙ্গলে চা শ্রমিক পরিবারের মাঝে চাল ও গারো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে চা শ্রমিক পরবারের মাঝে জি আর চাল ও গারো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার ১৬ মে সকালে উপজেলার কালিঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কোভিড-১৯ করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন চা বাগানের ৫শত চা শ্রমিক পরিবারের মাঝে জি আর চাল বিতরণ করা হয়েছে। এদিকে দুপুর ১টায় উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়ায় দেড়শত গারো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান মামুন, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান জুয়েল প্রমুখ।



মন্তব্য করুন