শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ সুরক্ষা বুথের উদ্বোধন
May 17, 2020,

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে হাসপাতাল সমাজ সেবা কার্যক্রমের রোগী কল্যাণ সমিতির সৌসজন্যে কোভিড -১৯ সুরক্ষা বুথ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার ১৬ মে দুপুর দেড়টায় এর উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন, চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান জুয়েল প্রমুখ।



মন্তব্য করুন