শ্রীমঙ্গলে কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদের উদ্যোগে শিক্ষকদের মাঝে নগদ অর্থ বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ করোনা দুর্যোগে কঠিন দুঃসময় কাটাচ্ছেন শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন স্কুলের সম্মানিত শিক্ষকরা। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের দুঃসময়ে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রীর মাধ্যমে শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ শ্রীমঙ্গল।
১২ মে থেকে উপজেলার প্রত্যন্ত অঞ্চল ও পৌর শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত কষ্টে দিনাতিপাত করা শিক্ষক মহোদয়গণের মাঝে নগদ অর্থ ও উপহার সামগ্রী অব্যাহত রেখেছে সংগঠনটি।
এরই অংশ হিসেবে শনিবার রাতে কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ শ্রীমঙ্গল এর উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের চাইল্ড কেয়ার এডুকেশন সেন্টার এর দুস্থ ও অসহায় শিক্ষকদের জন্য ঈদ উপহার ও নগদ অর্থের খামটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলী আহমদের হাতে তুলে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক ইসমাইল মাহমুদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের সভাপতি, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রধান শিক্ষক এহসান বিন মুজাহির ও সহ-সাধারণ সম্পাদক, দি এক্সপার্ট কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান।
প্রসঙ্গত, ৯ মে কিন্ডারগার্টেন শিক্ষকদের কল্যাণে গঠিত হয় কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ শ্রীমঙ্গল।



মন্তব্য করুন