শ্রীমঙ্গলে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

May 17, 2020,

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক জনতার মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিজয়ী থিয়েটারের সাধারণ সম্পাদক সাজন আহমেদ রানার উপর সন্ত্রাসী হামলা হয়েছে।

১৭ মে  রোববার দুপুরে উপজেলার রাজাপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাজন আহমেদ রানাকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। এসময় সন্ত্রাসী কাজে ব্যবহারকৃত একটি ধারালো দা ও উদ্ধার করে পুলিশ।

পুলিশের অভিযান কালে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় সাজন আহমেদ রানা শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেছেন।

সাজন আহমেদ রানা জানান, তার বাড়ির পাশে রাস্তায় গাড়ির পার্কিং সমস্যা দেখা দেওয়ায় রাস্তার একপাশে দাড়ানো ছিলো। যার পাশে দিয়ে অন্যন্য গাড়ির যাওয়ার যতেষ্ট রাস্তাও ছিলো।গাড়ি সড়ানো নিয়ে উত্তেজিত হয়ে এক পর্যায়ে তাদের গাড়ির ভিতর থেকে দা বের করে আমার ঘাড়ে কুপ দেয়। এসময় সাজন আহমদ রানার মা বোন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের উপরেও চড়াও হয়।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  আব্দুস ছালেক বলেন, খবর পেয়ে সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং তাকে উদ্ধার করে নিয়ে আসি।এসময় ঘটনাস্থল থেকে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ বিষয়ে আইনানুগ ব্যাবস্থা নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com