এসএসসি ৮৪ রি-ইউনাইটেড এর উদ্যোগে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

May 22, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার এসএসসি ৮৪ রি-ইউনাইটেড এর উদ্যোগে বিপদে বন্ধু’র হাত এই শ্লোগান নিয়ে কর্মহীন হয়ে পড়া অসহায় দারিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও একই সংগঠনের উদ্যোগে পৃথক ভাবে কয়েকজনের মধ্যে ৫হাজার টাকা করে নগদ বিতরণ করা হয়।

শুক্রবার মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় এসএসসি ৮৪ রি-ইউনাইটেড সদস্যদের মাধ্যমে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় এসএসসি ৮৪ রি-ইউনাইটেড সদস্য মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজয় সেন, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমেদ,জেলা বারের সেক্রেটারি এডভোকেট মাহবুবুল আলম রুহেল, বাসদ নেতা এডভোকেট বদরুল হোসেন, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক, সৈয়দ সলমান আলী, কবির উদদীন শাহিন, জহির ইকবাল (মায়া) ও সৈয়দ মুজাম্মিল আলী শরিফ প্রমুখ।

খাদ্য সামগ্রী মধ্য রয়েছে ১০ কেজি চাল, ২লিটার তেল, ১ কেজি ডাল, ২ কেজি আলু,  ২ কেজি পিয়াঁজ, ১কেজি চিনি,  ১ কেজি ময়দা.  ১ কেজি লবন, ১ প্যাকেট সেমাই ও বড় ১টি লা´ সাবান।

এসএসসি ৮৪ রি-ইউনাইটেড এর লন্ডন, আমেরিকা, কানাডা ও বাংলাদেশসহ সদস্যদের আর্থিক অর্থায়ন ও সহযোগীতায় শহরের বিভিন্ন এলাকার দুইশত ত্রিশ (২৩০)পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com