ফেসবুকে প্রধানমন্ত্রী, সেনা প্রধান সহ অন্যান্যদের ছবি বিকৃত ও কুরুচিপূর্ণভাবে উপস্থাপন করায় র্যাবের হাতে ১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করে।
১৯ মে মঙ্গলবার মেজর আহমেদ নোমান জাকি, এএসপি মোঃ আনোয়ার হোসেন ও এএসপি মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার বাহুবল এলাকার মেসার্স চেরাগ আলী ফিলিং স্টেশনের সামন হতে মোবাইল ফোনসহ ১ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর ফেসবুক পেজ ‘‘বাঁচাও বাংলাদেশ” (যাহাতে সে নিজের ফেসবুক আইডি Mohammad Sabbir Ahmed দ্বারা এ্যাডমিন হিসেবে রয়েছে) থেকে অশ্লিল ছবিতে বিভিন্ন ব্যাক্তির মুখ জুড়ে দিয়ে সম্মানহানি, ফেসবুকে প্রধানমন্ত্রীর মানহানিকর পোষ্ট এবং সেনা প্রধান সহ অন্যান্য মন্ত্রী ও প্রজাতন্ত্রের উচ্চ পদস্থ কর্মকর্তাদের ছবি বিকৃত করে সম্মানহানি ও কুরুচিপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে যা উক্ত মোবাইল এর Gallery-‡Z Sereen Shots-এ সংরক্ষিত আছে। গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা- মোহাম্মদ সাব্বির আহমেদ (২৫), পিতাঃ আজাদ মিয়া, সাং- পশ্চিম শাহাপুর, পোঃ- দৌলতনগর, থানাঃ বাহুবল, জেলাঃ হবিগঞ্জ । উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন