শ্রীমঙ্গলে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

May 22, 2020,

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের উদ্যোগে বুধবার ২০ মে বিকেলে শহরের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক অভিনাশ আচার্য, সাংবাদিক ঝলক দত্ত, অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ সরোয়ার জাহান জুয়েল, সহ সভাপতি নৃপেশ ঘোষ, সাধারণ সম্পাদক ছায়ফুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমেদ, প্রচার সম্পাদক তোফায়েল পাপ্পু, সদস্য আজিজুর রহমান নাইম, শ্রীমঙ্গল পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন রায়সহ অন্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com