শ্রীমঙ্গলে হাত খরচের টাকা বাচিয়ে অসহায়দের পাশে দাঁড়ালো ২০১৪ ব্যাচের এসএস সি ছাত্ররা

তোফায়েল পাপ্পু॥ নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালো ২০১৪ সালের এস এস সি ব্যাচের ছাত্ররা।
করোনার কারনে দুই মাসেরও বেশী সময় ধরে লকডাউন থাকায় অসহায় হয়ে পড়েছেন কর্মহীন ও নিম্ম আয়ের মানুষ।
এসব মানুষের দিক বিবেচনা করে নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে তাদের সহযোগীতা করার উদ্যোগ নিয়েছে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ২০১৪ সালের এস এস সি পাস করা ছাত্ররা। এই কার্যক্রমের মূল উদ্যোক্তা হলেন সাখাওয়াত হোসেইন লিমন, রেদোয়ান হোসেন নেওয়াজ,মো. খাইরুল, অমিত, শাহজাহানসহ অন্যান্যরা।
”মানুষ মানুষের জন্য, একা হলে হারি, এক হলে পারি ” এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকে শহরের বিভিন্ন এলাকায় গিয়ে একেবারে নিম্ন আয়ের ও কর্মহীন হয়ে পড়া ১৫০ টি পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করে তারা। বুধবার ২০ মে দুপুর থেকেও তারা বাড়ী বাড়ী গিয়ে তারা এই খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, চিনি,সেমাই, ডাল, তেল, লবণ,আলু ইত্যদি।
২০১৪ সালের এসএস সি ব্যাচের ছাত্র সাখাওয়াত হোসেইন লিমন জানায় মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের এই উদ্যোগ গৃহিত হয়। আগামীতে আরও বড় পরিসরে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহনের প্রস্তুতি রয়েছেও বলে জানায়।



মন্তব্য করুন