শ্রীমঙ্গলে ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার বিতরণ

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে হাজী সেলিম ফাউন্ডেশনের উদ্যোগে ও কাতার প্রবাসী হাজী সেলিম আহমেদের অর্থায়নে ভূনবীর ইউনিয়নসহ আরো দুই ইউনিয়নের আংশিক প্রায় অর্ধশতাধিক মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার ২০ মে দুপুর ১২ টায় সাতগাঁও এলাকায় এই কার্যক্রম শুরু করেন হাজী সেলিম ফাউন্ডেশনের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আব্দুর কাদির জিলানী, আব্দুল মুকিত সুজন, আব্দুল মান্নান, দুলাল আহমেদ, নাজমুল আলম, খালেদ বিন ওয়ালিদ, রিমন ইসলাম, মুক্তার হোসেন, রায়হান আহমেদসহ অন্যরা।
বুধবার দুপুর থেকে বিভিন্ন এলাকার মসজিদে গিয়ে ইমাম ও মুয়াজ্জিনের হাতে এসব ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, সেমাই, লবণ, ময়দা, তেল, চিনি ইত্যাদি।
হাজী সেলিম ফাউন্ডেশনের সদস্য আব্দুর কাদির জিলানী জানান, করোনা পরিস্থিতিতে লকডাউনের শুরু থেকে এ পর্যন্ত এলাকার প্রায় ২হাজার পাঁচশত অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এবার ঈমাম ও মুয়াজ্জিনের মাঝে ঈদ সামগ্রী বিতরনের উদ্যোগ নেয়া হয়েছে।



মন্তব্য করুন