প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে রমাদ্বান প্রজেক্ট এর নগদ অর্থ প্রদান

May 22, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ রাজনগর উপজেলায় প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন (পিকেএফ) এর পক্ষ রমাদ্বান প্রজেক্ট এর অংশ হিসাবে ৪০টি পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ১৯ মে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সংগঠনের সদস্যরা অসহায দরিদ্র রোজাদারদের মাঝে এ নগদ অর্থ প্রদান করেন।
প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন (পিকেএফ) বাংলাদেশ টিম এর সাধারণ সম্পাদক শামীম আহমদ এর উপস্থাপনায় আয়োজিত অর্থ বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সাংবাদিক মশাহিদ আহমদ, মতিউর রহমান শিমুল, সোয়েব আহমদ, মাওলানা শাহেদুর রহমান, সৈয়দ এহতেশাম, জলাল আহমদ, আহমদ হোসাইন, সাদিম, মুন্না, হোসাইন, আহমেদ সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জানাযায়, নগদ ১হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা প্রদান করা হয়। টাকা বিতরণের আগে সংগঠনে বিভিন্ন অনুদান প্রদান ও সহযোগীতাকারী, সংশ্লিষ্ট সকলসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com