শ্রীমঙ্গলে নিসচা’র উদ্যোগে ঈদ উপহার ও ইফতার বিতরণ

May 22, 2020,

তোফায়েল পাপ্প॥ শ্রীমঙ্গলে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।
বৃস্পতিবার ২১ মে দুপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে নিসচা শ্রীমঙ্গল কার্যালয়ে ৩৫ টি পরিবারের মধ্যে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এবং নিসচা’র সদস্যদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক, নিসচা শ্রীমঙ্গল শাখার উপদেষ্টা ডা: হরিপদ রায়,নিসচা শ্রীমঙ্গল শাখার সহ সভাপতি ছালেহ আহমদ, মতিন, সজ্ঞয় রায়, সাধারণ সম্পাদক গোলাম রহমান মামুন, -সাধারণ সম্পাদক অর্জুন ঘোষ, প্রচার সম্পাদক মো সুমন মিয়া, দপ্তর সম্পাদক মো. দুলা মিয়া, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক মো. তোফায়েল আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা রহিমা বেগম, কার্যকরি সদস্য আব্দুস সালাম জিতু, মো.শাকির আহমেদ, মো আবুল হাসনাত মারুফ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com