শ্রীমঙ্গলে অসহায়দের মাঝে ছাত্রলীগ কর্মী রনির ইফতার বিতরণ

তোফায়েল পাপ্পু॥ করোনা প্রাদুর্ভাবে ে শ্রীমঙ্গলে অসহায় রোজাদারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ কর্মী শাহজাহান আহমেদ রনি। তিনি বন্ধুদের সাথে নিয়ে বৃহস্পতিবার ও শুক্রবার ২২ মে বিকেলে শহরের স্টেশন রোড, হবিগঞ্জ রোড, কলেজ রোড ও ভানুগাছ রোডস্থ ভাসমান ব্যবসায়ী, পথ শিশু ও ছিন্নমুল মানুষ, ভিক্ষুক, রিকশওয়ালাদের মাঝে ইফতার প্যাকেট বিতরণ করা হয়। প্রায় দুই শতাধিক মানুষের হাতে ইফতার তুলে দেয়া হয়। ইফতারের মধ্যে ছিলো বিরিয়ানী, ছোলা, খেজুর, পিয়াজু, জিলাপী, আলুরচপ ইত্যাদি।
ছাত্রলীগ কর্মী শাহজাহান আহমেদ রনি জানান, বর্তমান এই করোনা পরিস্থিতিতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়ে চলছে। এই ক্লান্তিলগ্নে মানবিক দিক চিন্তা করে সামর্থ অনুযায়ী ইফতার বিতরণ করেছি। তিনি আরও জানান পরিবার পরিজন, আত্নীয়স্বজন ও বন্ধুদের কাছ থেকে সহযোগীতা নিয়ে আগামীতে খাবার সামগ্রী বিতরণ করার উদ্যোগ রয়েছে।



মন্তব্য করুন