বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ বিড়িসহ ১ জন আটক করেছে র্যাব-৯
May 24, 2020,

স্টাফ রিপোর্টার॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি আভিযানিক দল মেজর আহমেদ নোমান জাকি, এএসপি সোমেন মজুমদার ও এএসপি মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
২২ মে শুত্রুবার গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযানে মৌলভীবাজার সদর উপজেলার কাজিরবাজারের বেকামুড়া দক্ষিণ পাড়াস্থ আসামীর নিজ বসতবাড়ি থেকে ৩ লক্ষ শলাকা আমদানী নিষিদ্ধ পাতার বিড়িসহ ১ জন চোরাকারবারীকে আটক করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ- মোঃ মাসুম মিয়া(২৫), পিতাঃ জমসেদ মিয়া, সাং- মিরপুর, পোঃ কাজির বাজার, থানাঃ সদর, জেলাঃ মৌলভীবাজার। গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন