সনাক করোনা প্রতিরোধ কমিটি নগদ বিশ হাজার টাকা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই প্রদান

May 24, 2020,

বিকুল চক্রবর্তী॥ “মানবতার ডাকে, সামাজিক দুরত্বে করোনারবিরুদ্ধে একসাথ”এই স্লোগানকে সামনে রেখে সনাক, শ্রীমঙ্গল পরিবার দেশের এই ক্রান্তিলগ্নে শ্রীমঙ্গলে যারা কোননা কোন ভাবে সমস্যাগ্রস্থ তাদের পাশে দাঁড়ানোর এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে সংগৃহিত অর্থ শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার এর অভিনব উদ্যোগ শপ-২০ তে নগদ বিশ(২০) হাজার টাকা প্রদানকরা হয়। উক্ত টাকা দিয়ে শ্রীমঙ্গলের সমস্যাগ্রস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে সেমাই, দুধ,চিনি,চানা,সাবান,আলু,চাল,তেল ও লবণ প্রদান করা হবে। উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এই মহতি উদ্যোগে সনাক পরিবার সম্পৃক্ত হতে পেরে গবির্ত বলে উল্লেখ করেন সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য। স্বাস্থ্য বিধি মেনে প্রতিটি ঘরে ঘরে খাদ্য সামগ্রি পৌছে দেয়ার এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছে সনাক শ্রীমঙ্গল।
অন্যদিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স এরউপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধরীর হাতে উন্নতমানের কিছু পিপিই তুলে দেয়া হয় শ্রীমঙ্গল সনাক টিআইবি পরিবারের পক্ষ থেকে । করোনা মোকাবেলায় নিরলসভাবে কাজকরে যাচ্ছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল ডাক্তার ও নার্স এবং অন্যান্য কর্মীবৃন্দ। সনাকের পক্ষ থেকে এই মহামারীতে জীবনবাজী রেখে কাজ করে যাওয়া এই সব যোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা করা হয় শ্রীমঙ্গল সনাক পরিবারের পক্ষ থেকে। নগদ অর্থ ও পিপিই প্রদানেরসময়সনাকপরিবারেরসদস্যজহরতরফদার, রহিমা বেগম, রিতা দত্ত এবং টিআইবি’র এরিয়াম্যানেজার পারভেজ কৈরী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com