প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে সবজী চাষে জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ

বিকুল চক্রবর্তী॥ একটু জমিও যেন পতিত না থাকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর এ নির্দেশে শুনে মৌলভীবাজার জেলা প্রশাসন উদ্যোগ নেয় পতিত জমিতে, বাসার ছাঁদে, টবে সবজী চাষের। সবজী চাষে মানুষকে উদ্বুদ্ধ করার আগে মৌলভীবাজার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, এনডিসি তারা নিজেরা লেগে পড়েন সবজী চাষে। আর তা চাষের দেড় মাসের মাথায় তারা ফসল পেতে শুরু করেছেন। বিষয়টি জানাজানি হলে বিপুল উৎসাহ নিয়ে মৌলভীবাজারের বিভিন্ন বাসা বাড়িতে মানুষ শুরু করেছেন সবজী চাষ।
কৃষিতে জেলাকে সমৃদ্ধ করতে মৌলভীবাজার জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানুষকে সবজী চাষে উদ্বুদ্ধ করছেন। বিতরণ করছেন বীজ। তবে এই পরামর্শ ও বীজ বিতরণের আগে মৌলভীবাজার জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসনের ডরমেটরি ও কোয়াটারের পাশে পতিত জমিতে তারা শুরু করেন সবজী চাষ।
আর এ সবজী চাষের মাত্র দেড় মাসের মাথায় এসেছে ফসল। যা ইতিমধ্যেই তুলতে শুরু করেছেন তারা।
যা দেখে এবং জেলা ও উপজেলা প্রশাসনের পরামর্শে বিভিন্ন বাসাবাড়িসহ ক্ষুদ্র জাতিগোষ্টী চাষ করছেন হরেক রকম সবজী।
মৌলভীবাজার জেলা প্রশাসক জানান, তাদের উৎপাদিত সবজী অফিসারদের চাহিদা পুরণ করে অন্যদেরও বিনামুল্যে দিতে পারবেন।
শুধু করোনাকালীণ সময় নয় সবসময়ই যদি এভাবে সিজনাল সবজী চাষ করা যায় তাহলে এ উদ্যোগ দেশের অর্থনীতিতেও বিশাল ভূমিকা রাখবে।



মন্তব্য করুন