শ্রীমঙ্গলের পৌর কাউন্সিলর আব্দুল আহাদ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু

তোফায়েল পাপ্পু॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আহাদ (৬০) মারা গিয়েছেন।
মঙ্গলবার ২৬ মে সকাল সাড়ে দশটায় শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোডের নিজ বাসায় তিনি মারা যান। জেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট ৪ জন মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িছে ৯৮জন।
জেলা সিভিল সার্জন ডাঃ তওহিদ আহমদ এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৩ মে তার নমুনা সংগ্রহ করা হয়। গতকাল ২৫ মে রাতে রিপোর্টে করোনা পজিটিভ আসে। আজ ২৬ মে সকাল সাড়ে ১০টায় তিনি মৃত্যুবরন করেন। তার পরিবারের সকলের করোনা টেষ্টের জন্য নমুনা সংগ্রহ করা হবে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, যেহেতু মৃত ব্যাক্তি করোনা আক্রান্ত ছিলেন সেহেতু সংক্রমন বিধি অনুসারে যথাযথ নিয়ম অনুসরন করে তার জানাজা ও দাফন করা হবে। জানাজা ও দাফন কাজের জন্য আমাদের আলাদা একটি টিম আছে সেই টিমের সদস্যরাই উনার জানাজা ও দাফনের ব্যবস্থা করবেন।
শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু বলেন, আব্দুল আহাদ গত ৩ বার নির্বাচিত কাউন্সিলর। এলাকায় তার বেশ জনপ্রিয়তা রয়েছে। তবে আহাদ হার্টের রোগী ছিলেন। তার হার্টে রিং লাগানো ছিলো।



মন্তব্য করুন