মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রভাষকের নগদ অর্থ সহায়তা
May 30, 2020,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলের বাসিন্দা রাজনগর মৌলানা মোফাজ্জল আলী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শ্যামল দে করোনায় ঘর বন্দি মানুষের জন্য তার বেতনের টাকা থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার টাকা দান করেছেন। শনিবার সকালে শ্রীমঙ্গল উপজেল নির্বাহী কর্মকর্তার হাতে এ ১০ হাজার টাকার চেক তুলে দেন। প্রভাষক শ্যামল দে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানবিক হৃদয়ের মানুষের কাছে আহবান জানিয়েছেন করোনার কারনে দূর্যোগে পড়া মানুষের পাশে দাঁড়াতে। প্রধানমন্ত্রীর বক্তব্যে অনুপ্রাণীত হয়ে তার সাধ্য অনুযায়ী তিনি তার বেতন থেকে ১০ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন।



মন্তব্য করুন