শ্রীমঙ্গলে জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

May 30, 2020,

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। শোকাবহ এই দিনটি স্মরণে শনিবার ৩০ মে বিকেলে শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এতে উপস্থিত ছিলেন সদ্য গঠিত উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন জাড়ু, সিনিয়র যুগ্ম আহবায়ক টিটু আহমেদ, জেলা প্রজন্ম দলের সিনিয়র সহ সভাপতি আলী হোসেন, সদ্য গঠিত উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শিমুল আহমেদ তৈয়ব, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আফজল হোসেন, সাবেক ছাত্র নেতা মোবারক হোসেন লোপ্পা, ছাত্র নেতা সেলিম মাহমুদ, জহিরুল ইসলাম জাহিদ, শাহ কায়েস, শাহেদ আহমেদ, জালাল আহমেদ দুলাল, আল আমিন নোমান, আতিকুর রহমান, সাইদুর রহমান ফাহিমসহ অন্যরা।

এসময় বর্তমান করোনাভাইরাস থেকে মুক্তি পেতে দোয়া কামনাসহ মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

দোয়া ও মিলাদ শেষে বৃক্ষ রোপণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com