অবৈধ বিদেশী পাতা বিড়িসহ ২ জন চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

June 1, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার সদর থানাধীন এলাকায় সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি, এএসপি মোঃ আব্দুল খালেক ও এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে একটি আভিযানিক দল অবৈধ চোরাইমাল উদ্ধার ও আসামি গ্রেফতার অভিযান পরিচালনা করে।

৩১ মে রোববার  অভিযানে মৌলভীবাজার জেলার সদর থানাধীন কোর্ট রোড কলেজ গেইট এর মেসার্স আল শাওন ট্রেডার্স এর সামনে থেকে ২,০১,০০০ শলাকা ভারতীয় পাতার বিড়ি, ০১টি প্রাইভেট কার, নগদ ১৫৪০ টাকা ও ০২টি মোবাইলসহ ০২ জন চোরাকারবারিকে গ্র্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত আসমীদ্বয়ের নাম ও ঠিকানা- ১। আশুতোষ দাস (৩১), পিতা- শ্রী হারান দাস, সাং- মনোহরপুর, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার, ২। মোঃ আনসার আলী (২৯), পিতা- মোঃ রেনু মিয়া, সাং- মানগাঁও, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com