শ্রীমঙ্গলে ধাওয়া দিয়ে চুরির গরুসহ প্রাইভেটকার উদ্ধার

June 8, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে প্রাইভেট কার করে গরু চুরি করে পালিয়ে নিয়ে যাওয়ার সময় গরুসহ প্রাইভেটকারটি আটক করেছে হাইওয়ে পুলিশ ।
রবিবার ৭ জুন রাতে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের মুছাই চা বাগান এলাকা থেকে গরুসহ প্রাইভেটকার টি পরিত্রাপ্ত অবস্থায় উদ্ধার করা হয়। এসময় সুযোগ বুজে প্রচারকারীরা পালিয়ে যায়।
সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুস সামাদ জানান, রবিবার সন্ধা সাড়ে ৬টার দিকে মিরপুর দিক থেকে শ্রীমঙ্গল মুখি সাদা রঙের একটি প্রাইভেটকার দ্রæতগতিতে যাওয়ার সময় সাতগাঁও হাইওয়ে পুলিশ কারটির গতিরোধ করার জন্য হাত তোলে সিগনাল দেয়। পুলিশ সিগনাল দিলে প্রাইভেটকারটি দ্রæত উল্টো দিকে ঘুরিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশর গাড়ির পিছনে ধাওয়া করলে ড্রাইভার ও চোর সাতগাঁও চা বাগানের ভিতর গরুসহ গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়।
হাইওয়ে পুলিশ সেখান থেকে গরুসহ প্রাইভেটকার উদ্ধার করে সাতগাঁও পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। উদ্ধারকৃত প্রাইভেটকারটির রং সাদা যার নাম্বার সিলেট-খ ১১-০১৩২ এবং উদ্ধারকৃত গরুর গায়ের রং লাল।
তিনি আরো জানান, গাড়িটিকে জব্দ দেখানো হয়েছে, গাড়ির উপর মামলা দিয়ে গাড়ির মালিক খুঁজে বের আইনের আওতায় আনা হবে। উদ্ধারকৃত গরুর প্রকৃত মালিক পাওয়া গেলে গরুটি তাদের দিয়ে দেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com