শ্রীমঙ্গলে ট্রেনের নীচে কাটা পরে মায়ের মৃত্যৃ, শিশু সন্তানের পা বিচ্ছিন্ন

June 9, 2020,

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেওয়য়ে ষ্টেশনে পারাপারের সময় ট্রেনের নীচে কাটা পরে উজালা রানী দাশ নামের এক নারীর মৃত্যৃ হয়েছে। এ সময় তার ৩ বছরের শিশুর বাম পা কেটে শরির থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাটি ঘটে ৯ জুন মঙ্গলবার দূপুরে।
শ্রীমঙ্গল জিআরপি থানার ওসি মোঃ আলমগীর হেসেন জানান, অসাবধানতাবশত ও তরিগরি করে উজালা রানী দাশ কোলে করে তার ৩ বছরের শিশু সন্তানকে নিয়ে ট্রেন লাইন পারাপারের সময় রেল লাইনের ভেতর পরে যান। এ সময় সিলেট থেকে চট্রগ্রাম গ্রামী আন্তঃ নগর পাহারিকা একক্সপ্রেস ট্রেন আসলে এর নীচে পরে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। দ্বিখন্ডিত হয়ে যায় ৩ বছরের শিশুর বাম পা। শিশুটিকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়। তার বাড়ি মৌলভীবাজার জেলার রজনগর উপজেলার বড়গাও এলাকায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com