জাতীয় ক্রীড়া পরিষদের আর্থিক সহায়তা পেলো শ্রীমঙ্গলের দুই ব্যাডমিন্টন তারকা

June 10, 2020,

তোফায়েল পাপ্পু: বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে করোনা পরিস্থিতির কারনে সারাদেশে ২০জন খেলোয়ারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এর মধ্যে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের ২ জন ব্যাডমিন্টন খেলোয়াড়কে আর্থিক সহায়তা দেয়া হয়।
বুধবার ১০ জুন সকালে জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলোয়াড় রাহিমা আহমেদ জেরিন ও রাজন মিয়ার হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমেস, ব্যাডমিন্টন কোচ মহসিন আহমেদ, সাংবাদিক আব্দুস শুকুর ও তোফায়েল পাপ্পু প্রমুখ।
উল্লেখ, রাহিমা আহমেদ জেরিন ২০১৯ সালে ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্ণামেন্টে রানার আপ হয়েছে। এছাড়াও সে সারা দেশে স্কুল টুর্মামেন্টে জাতীয় পর্যায়ে দুই বার চ্যাম্পিয়ন হয়। জেরিন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেয়।
অপরদিকে রাজন মিয়া, ২০২০ সালে শেখ রাসেল স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। এবং ২০১৮ সালে বাংলাদেশ শিশু একাডেমী ব্যাডমিন্টন টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। সে চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪র্থ শ্রেণির ছাত্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, তারা শ্রীমঙ্গলের গর্ব। তাদের এই কৃতিত্ব শ্রীমঙ্গলের সুনাম বয়ে এনেছে। শুধু শ্রীমঙ্গলের নয় তারা দেশের সম্পদ। খেলোয়ারদের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। তাদের জন্য স্থানীয়দেরও কাজ করা দরকার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com