শ্রীমঙ্গলে নতুন করে ২ জনের শরীরে করোনা শনাক্ত

June 11, 2020,

তোফায়েল পাপ্পু:  শ্রীমঙ্গলে নতুন করে দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

১১ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্র্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্তদের মধ্যে একজন শিশু ও একজন যুবক রয়েছে,আক্রান্তদের মধ্যে একজনের বাড়ী শ্রীমঙ্গলের পশ্চিম ভাড়াউরা এলাকায় এবং আক্রান্ত শিশুটি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীর মেয়ে।নতুন শনাক্ত হওয়া শিশুর বয়স ১০, অপর আক্রান্ত যুবকের বয়স ২৬।গত কয়েকদিন পূর্বে তাদেরর নমুনা সংগ্রহ করে ঢাকার পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের বাড়ি লকডাউন করাসহ রোগীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এনিয়ে শ্রীমঙ্গলে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৩৪ যাদের মধ্যে দুইজন মারা গেছেন এবং ছয়জন সুস্থ হয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com