শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে ৪০ জোড়া ভেড়া বিতরণ

June 21, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বেকার চা শ্রমিকদের জীবন মান উন্নয়ন, আয় বৃদ্ধি ও কর্মসংস্থাপনের জন্য মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ৪০ জোড়া ভেড়া বিতরণ করা হয়েছে।

২১ জুন  রবিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার কালিঘাট ইউনিয়নের হোসনা বাদ চা বাগানের ৪০ টি শ্রমিক পরিবারের মাঝে ৪০ জোড়া ভেড়া বিনামুল্যে বিতরণ করা হয়। এমসিডা এর নির্বাহী পরিচালক তহিরুল ইসলাম মিলন এর সঞ্চালনায় ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিশেষ কর্মসুচির আওতায় ও স্থানীয় এনজিও সংগঠন এমসিডা এর উদ্যাগে এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী ও পশু সম্পদ কর্মকর্তা মো: রুহুল আমিন, জেলা সরকার প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার, এমসিডা সভাপতি মিজানুর রহমান আলম ও প্রোগ্রাম কো-অডিনেটর এমদাদুল হক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com