শ্রীমঙ্গলে বাস চাপায় এক শিশু নিহত

June 22, 2020,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলের ইছবপুর এলাকায় যাত্রিবাহী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। সোমবার ২২ জুন  সকালে ইছবপুর এলাকার টমটম চালক সুমন দেব এর সাত বছরের মেয়ে চৈতী দেব একটি দোকানে আসলে রাস্তা পারাপারের সময় সিলেট থেকে কুমিল্লা গামী দ্রুতগতির বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মৃত্যু হয়।

এ ঘটনার পর স্থানীয়রা ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখে।

পরে পুলিশ আসলে সড়কের অবরোধ তোলে নেয়া হয়। লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com