শ্রীমঙ্গলে ইয়াবা ব্যবসায়ি আটক

June 23, 2020,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলের ইয়াবা ব্যবসায়ি জুনুন মিয়া (৪৫) কে ২শত ১০পিচ ইয়াবাসহ আটক করে শ্রীমঙ্গল পুলিশ।
সোমবার ২২ জুন সন্ধ্যায় সিন্দুরখান ইউনিয়নের বেলতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। জুনুন মিয়া শ্রীমঙ্গল উপজেলার মন্দিরগাও এলাকার আব্দুল ওয়াহিদ মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর পরিচালনা সঙ্গীয় অফিসার এস,আই কাজী আরিফ আহমেদ এ, এস, আই, মোজাম্মেল হক এ, এস, আই, মুকুন্দ দেববর্মা, এস,আই, জিতেন্দ্র ও শ্রীমঙ্গল থানার (অপারেশন) নয়ন কারকুন, এস,আই, মোঃ মহিন উদ্দিন, এ,এস,আই, নজরুল ইসলামসহ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করেন।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, গোপন সংবাদের ভিতিত্তে সিন্দুরখান ইউনিয়নের বেলতলী গ্রামে অভিযান চালিযে ২শত ১০ পিচ ইয়াবাসহ থাকে আটক করা হয়।
তিনি আরো জানান, সে দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন উপজেলায় ইয়াবা ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com