আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রীমঙ্গলে ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগ

June 23, 2020,

তোফায়েল পাপ্পু॥ বাংলাদেশের প্রাচীনতম ও বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ। তাদের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার ২৩ জুন সারাদেশে ভিন্নভাবে উদযাপন করা হয়েছে।
দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি কলেজ ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগে পথশিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ২৩ জুন দুপুরে রেলওয়ে স্টেশন এলাকায় ছিন্নমূল পথশিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাত, সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাস, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মুত্তালিব আকিফ, কলেজ ছাত্রলীগ নেতা সাগর আহমেদ রনি, ফয়ছল আহমেদ জয়সহ অন্যান্য নেতাকর্মীরা।
শ্রীমঙ্গল সরকারি কলেজের সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাস জানান, আজ বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী । যদিও অন্যান্য বছর এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে সবাই আতঙ্কিত। তাই এবারে প্রেক্ষাপট কিছুটা ভিন্ন।
তারপরও আমরা শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগ চেয়েছি আর কিছু না পারলেও সমাজের ছিন্নমূলে শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করে একটু তাদের সাথে আজকের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার। তাই আমাদের এই কার্যক্রম হাতে নিয়েছি।
উল্লেখ্য, ১৯৪৯ সালের এই দিনে ঢাকার রোজ গার্ডেনে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com