সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি শ্রীমঙ্গল উপজেলার শাখার উদ্যোগে সাইটুলা মাদরাসায় বৃক্ষরোপণ

June 24, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘সবুজ রঙ্গে সাজবে বেশ আমার সোনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি শ্রীমঙ্গল উপজেলার শাখার উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার প্রাচীনতন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সাইটুলা ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
২৪ জুন বুধবার সকাল সাড়ে ১১টায় মাদরাসা মাঠে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইটুলা মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা সাংবাদিক ইসমাইল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইটুলা ইসলামিয়া আরাবিয়া এমদাদুল উলুম মাদ্রাসা ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ আশিকুর রহমান সুজন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশাহিদ হোসেন, সাধারন সম্পাদক স্বপন কুমার প্রধান, যুগ্নসাধারন সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মিল্লাত হোসেন, প্রচার সম্পাদক ক্বারী আতাউর রহমান।
মাদরাসা আঙ্গিনায় ২২টি ফলজ, বনজ এবং ওষুধি গাছের চারা রোপণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com