শ্রীমঙ্গলে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীর দাফন-কাফনে ইকরামুল মুসলিমীন টিম

June 25, 2020,

স্টাফ রিপোর্টার॥ করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী শ্রীমঙ্গল লালবাগ নিবাসী ও শহরের সেন্ট্রাল রোডের বিশিষ্ট সুপারী ব্যবসায়ী মুহিবুর রহমান মবুর দাফন কাফন করলো ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা টিম। জেলা টিম প্রধান মাওলানা এহসানুল হক জাকারিয়ার নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা টিম প্রধান মাওলানা এম এ রহীম নোমানী,টিম সদস্য হারুন মিয়া,হাফেজ হেলাল বিন আব্দুল মালেক ও হাফেজ আব্দু রাজ্জাক।
শ্রীমঙ্গল উপজেলা টিম প্রধান মাওলানা এম এ রহীম নোমানী জানান, ২৫ জুন বুধবার রাত দুইটায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম আমাকে ফোন দিলে প্রথম রিং বাজতেই ফোন রিসিভ করলাম। স্যার আমাকে মৃতব্যক্তির দাফন-কাফনের দায়িত্ব দিলে আমি তৎক্ষনাৎ জেলা টিম প্রধান মাওলানা এহসানুল হক জাকারিয়াকে ফোন দিতেই তিনি তৎক্ষণাৎ মৌলভীবাজার থেকে রওনা হন। অতঃপর দ্রুত শ্রীমঙ্গলে চলে এসে আমাদের উপজেলা টিম সদস্যদের নিয়ে রাত ৩ টা থেকে শুরু করে ভোর সাড়ে ছয়টায় দাফন কাফন শেষ করেন। জেলা টিম প্রধান মাওলানা এহসানুল হক জাকারিয়া বলেন-আমরা এ পর্যন্ত ৮ টি দাফন-কাফন ও সৎকার সম্পন্ন করেছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com