শ্রীমঙ্গলে ৫৫ বিজিবি কর্তৃক ত্রাণ বিতরণ

June 26, 2020,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলের সীমান্তবর্তী এলাকার সিন্দুরখান, গুটিবাড়ি বিওপি এবং চুনারুঘাটের সীমান্তবতর্দী কালেঙ্গা বিওপি এলাকায় খোলা মাঠে ৫৫ বিজিবি’র ব্যবস্থাপনায় ১৬৫ গরীব ও নিম্ন আয়ের পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৬ জুন শ্রক্রবার সকাল সাড়ে ৮ ঘটিকার সময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের দেয়া ত্রাণ সামগ্রী ৫৫ বিজিবি কর্তৃক বিতরণে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫বিজিবি এর অধিনায়ক লেঃ কর্ণেল এস এন এম সামিউন্নবী চৌধুরী, সহকারী পরিচালক, ভারপ্রাপ্ত সুবেদার মেজর, কোম্পানী কমান্ডার সুবেদার নুরুল ইসলাম ও বিওপি কমান্ডার নায়েক সুবেদার আয়নুল হক, স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। করোনা ভাইরাস সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ৫৫ বিজিবি’র অধিনায়ক করোনাকালে স্বাস্থ্যবিধি মানা ও করোনা পরবর্তী সম্ভাব্য মহামারি এড়ানোর জন্য ফসলের বীজ সংরক্ষনের বিষয়ে গুরুত্ব আরোপ করে সবাইকে উদ্বুদ্ধ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com