শ্রীমঙ্গলে বাদ্যকর সম্প্রদায়ের যন্ত্রশিল্পীদের মাজে খাদ্য সামগ্রী বিতরণ

July 2, 2020,

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে বাদ্যকর সম্প্রদায়ের যন্ত্রশিল্পী ও অনান্য বিভাগের শিল্পীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ২ জুন বিকেলে “শ্রীমঙ্গলের শিল্পীদের পাশে আমরা কজন” নামে মেসেঞ্জার গ্রুপের উদ্যোগে “ভালো কর্মে-ভালবাসার হাত বাড়াই” এই স্লোগান নিয়ে বিজয়ী থিয়েটারের সভাপতি দেলোয়ার মামুনের উদ্যোগ ও স্বপ্নীল আকাশ সম্বনয়ে বাদ্যকর সম্প্রদায়ের কর্মহীন যন্ত্রশিল্পী ও অনান্য বিভাগের শিল্পীদের মধ্যে খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দেওয়া হয়।

এসময় ২০ জনকে খাদ্য সামগ্রী দেয়া হয়।

উল্লেখ্য এর আগে তারা ৮৫ জন শিল্পীদের মাঝে নগদ অর্থ “ভালবাসার অনুদান “বিতরণ করে।

বিজয়ী থিয়েটারের সভাপতি দেলোয়ার মামুন বলেন, করোনা পরিস্থিতিতে সব ধরনের অনুষ্টান বন্ধ থাকায় শিল্পীরা বিপাকে পড়েছেন। তাদের পরিবার বর্তমানে অভাব অনটনে দিন কাটাচ্ছেন। তাদের কথা চিন্তা করে আমাদের কয়েকজনের উদ্যোগে তাদের সহযোগীতা করার জন্য উদ্যোগী হয়েছি। আমাদের এই কার্যক্রম চমান থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com