বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

July 4, 2020,

স্টাফ রিপোর্টার॥ দেশের কিন্ডারগার্টেন স্কুলগুলোর মূলধারার বৃহত্তম সংগঠন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভঃ রেজিঃ এস-১০২৮/৯৮) এর মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটির প্রথম সাধারণ সভা মৌলভীবাজার চৌমুহনাস্থ নিশান মিডিয়া মিলনায়তনে ৪ জুলাই শনিবার বেলা ১২টায় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মৌলভীবাজার জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হান্নান, জেলা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হারুনুর রাশিদ, জেলা দপ্তর সম্পাদক সামছুল আলম শামসুল ইসলাম লিমন, জেলা সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা নির্বাহী সদস্য মোস্তফা বকস,  মৌলভীবাজার গোলশান একাডেমি স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান রাহাত, জায়ফর নগর মডেল একাডেমির সহকারী প্রধান শিক্ষক অমিত আল হাসান, মৌলভীবাজার এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক এমদাদুল হক।

সভায় পারস্পরিক পরিচিতি, উপজেলা কমিটি গঠন, উপদেষ্টা পরিষদ বর্ধিতকরণ, শিক্ষকদের দূরবস্থা নিরসনে মাঠ পর্যায়ে কর্মসূচি, জেলার সকল স্কুল, শিক্ষক ও কর্মচারির তথ্য প্রস্তুতকরণ, অনলাইনে মিটিং এবং কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নসহ বিবিধ অ্যাজেন্ডা ছিল।

সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ যার যার পরামর্শসহ বক্তব্য উপস্থাপন করেন এবং সভাপতি এহসান বিন মুজাহির এর সমাপনী বক্তব্যের মাধ্যমে বিকেল ২.৩০টায় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com