ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

July 8, 2020,

স্টাফ রিপোর্টার॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে একটি আভিযানিক দল অবিযান চালায়।

৭ জুলাই মঙ্গলবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের জানাউড়া এলাকা হতে ৩৯০ ইয়াবা ও ১টি মোটর সাইকেল উদ্ধার ও জব্দ করে পেশাদার মাদক ব্যবসায়ী জনৈক জাহির মিয়া (২৪), পিতা- জহুর আলী, সাং-মাজদীপাহাড়, থানা- শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার’কে গ্রেফতার করে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com