করোনা বিজয়ী ১০ বছর বয়সী মুন্নি দেশের সবার জন্য সুস্থতা কামনা করেছে

July 9, 2020,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে ১০ বছর মুন্নি ও ১১ বছর বয়সের মাশরাফসহ করোনা বিজয়ী ৫১ জন ও আক্রান্ত ১৩জনকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ আড়াই হাজার করে অর্থ বিতরণ করা হয়েছে।

৮ জুলাই বুধবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের কনফারেন্স হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম এর সভপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব। শ্রীমঙ্গল উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হন ৬৭ জন এর মধ্যে মারা যান ৩জন সুস্থ হয়েছেন  ৫১ জন। এর আগে তাদের বাড়িতে খাদ্য সহায়তাও করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। করোনা বিজয়ীরা উপজেলায় এসে অর্থ গ্রহন করেন এবং করোনা আক্রান্তদের বাড়িতে টাকা পৌছে দেয়া হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com