ভূনবীর নবজাগরণ যুব সংঘের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত

July 11, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  শ্রীমঙ্গলের ভূনবীর নবজাগরণ ইসলামী যুব সংঘের উদ্যোগে প্রজেক্ট ওয়ান মিলিয়ন প্লান্টেশনের অংশ হিসেবে ভূনবীর ইউনিয়নের সাতটি প্রতিষ্ঠানে চার দিনব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির কার্যক্রম ১০ জুলাই শুক্রবার সমাপ্ত হয়েছে। এতে ৭টি প্রতিষ্ঠানে অর্ধশতাধিক ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।

ভূনবীর নবজাগরণ ইসলামী যুব সংঘের সভাপতি মানবাধিকার কর্মী মুহাম্মদ লুৎফুল হক লোকমান এর সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংঘের সহ-সভাপতি জুনাইদ আহমদ জুনেদ, সম্পাদক জালাল আহমদ সেলিম, সহ-প্রচার সম্পাদক নাজমুল হক,সিনিয়র সদস্য মুহাম্মদ আবুল মিয়া, সাদিকুর রহমান, রায়েল মিয়া ও আহমদ আলী প্রমুখ।

সংঘের সভাপতি লুৎফুল হক লোকমান জানান-গত ৪দিনে ভূনবীর ইউনিয়নে দক্ষিণ ইলামপাড়া নূরে মদীনা হাফিজিয়া মাদ্রাসা,দক্ষিণ ইলামপাড়া জামে মসজিদ,ইলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইলামপাড়া জামে মসজিদ,বায়তুশ শরফ জামে মসজিদ,শাসন কদমতলা জামে মসজিদ ও কদমতলা সামাদিয়া জামে মসজিদে অর্ধশতাধিক বৃক্ষ রোপণ করা হয়।

যুবসংঘের সভাপতি লুৎফুল হক লোকমান বলেন-

প্রজেক্ট ওয়ান মিলিয়ন প্লান্টেশনের স্বপ্নদ্রষ্টা  সাখাওয়াত রুবেল ভাইয়ের স্বপ্ন পূরণে আমরা উনার সহযোগী হতে পেরে আমরা আনন্দিত।  সহ-সভাপতি জুনাইদ আহমদ জুনেদ বলেন-আমরা প্রজেক্ট ওয়ান মিলিয়ন প্লান্টেশনের এর অংশ হিসেবে এ বছর ভূনবীর ও আশপাশের বিভিন্ন স্পটে ১হাজার বৃক্ষ রোপণের পরিকল্পনা হাতে নিয়েছি। সকলের সাপোর্ট পেলে আমরা সে লক্ষ্যে পৌঁছে যাবো ইনশাআল্লাহ।

সম্পাদক জালাল আহমদ সেলিম বলেন-

সংগঠনের উদ্যোগে সকল ভালো কাজে আমরা একে অন্যের সঙ্গী হবো এটা আমার প্রাণের দাবী।

এ দাবীর পক্ষেই আমরা সবাই মিলেমিশে কাজ করে যাচ্ছি। আমাদের এ বন্ধন যেনো আরো দৃঢ় হয় এজন্যে সকলের দোয়া ও আন্তরিকতা কামনা করছি।

উল্লেখ্য, ভূনবীর নবজাগরণ ইসলামী যুব সংঘ ২০০৯ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শিক্ষা, সম্প্রীতি, ধর্ম ও সমাজকল্যাণে কার্যক্রম অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com