মাত্র ৯ শাতাংশ জমি দিয়ে হবিগঞ্জের আহমদ এখন আদর্শ কৃষক

বিকুল চক্রবর্তী॥ ইচ্ছা থাকলেই উপায় হয়। যে কোন দূর্যোগ-ই আসুক না কেন বাংলার মা মাটি আমাদের শেষ ভরসা। দুর্যোগের পর বাংলার মাটি আবার আমাদের ঘুরে দাড়াবার স্বপ্ন দেখাবে। এই করোনা কালে এমই এক উদাহরণ হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর গ্রামের সাধারণ এক কৃষক আহমদ আলী। চলামান করোনা কালে তিনি কর্মহীন হয়ে মাত্র ৯ শতাংশ জমিতে লাল তীরের পাতি লাউ ডায়না চাষ করে এখন রীতিমত এলাকার অনুকরীয় ব্যাক্তিত্ব। 
গিল্পটি তিন মাস আগের। তখন করোনায় বন্ধ হয়ে যায় দোকানপাঠ, কর্মহীন হয় অনেকে। এই তালিকায় বাহুবলের মিরপুরের আহমদ আলীও। দুশ্চিন্তার শেষ নেই আহমদে’র। টেলিভিশনের প্রধানমন্ত্রীর ভাষনে শোনেন, কৃষি কাজে জোড় দিতে। নিজেও মনন্ত করেন তার জমিতে তিনি সবজী চাষ করেবেন। যোগাযোগ করেন একটি বীজ কোম্পানীর সাথে। তাদের (লালতীর সীড) পরামর্শে তার ৯ শাতাংশ জমিতে হাইব্রীড লাউয়ের বীজ ডায়না রোপন করেন।
আর রোপনের দুই মাসের মাথায় আসতে থাকে ফলন। কৃষক আহমদ আলী জানান, প্রতি সাপ্তাহে তিনি প্রায় ৩শত করে ফল পাড়ছেন। মাত্র ৭ হাজার টাকা খরচ করে তিনি এ পর্যন্ত ৪০ হাজার টাকার উপরে লাউ বিক্রি করেছেন।
আর বীজ সরর্বরাহকারী এই লালতীর সীডের বিভাগীয় লাল তীর সীড লিঃ এর বিভাগীয় ব্যবস্থাপক তাপস চক্রবর্তী জানান, মোহাম্মদ আলী করনা কালীন সময়ে তাদের কাছ থেকে লাল তীরের বীজ সংগ্রহ করেন। তিনি জনান, তাদের পরামর্শ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আহমদ আলী লাউ চাষে আজ সাফল্য অর্জন করেন। ডায়না জাতটি অধিক তাপমাত্রা সহনশীল , এবং সারাবছর চাষোপযোগী জনপ্রিয় একটি জাত। এ জাতের লাউ এর আকার ৩০ থেকে ৩৫ সেন্টিমিটার ওজন দুই থেকে আড়াই কেজি, একর প্রতি ফলন ৪৫ থেকে ৫০ টন এবং আকর্ষণীয় সবুজ রঙের, খেতেও সুস্বাদু।
আহমদের এ ক্ষেত দেখে অনেকই কৃষি কাজে উৎসাহিত হয়েছেন। অনেকে দেখতে আসেন এই মডেল কৃষকের মাঠ। আহমদ আলী লাউ-এর পাশাপাশি এক পাশে মিষ্টি লাউ ও কুমরাও চাষ করছেন। শুধু মাত্র একটু আগ্রহ ও উৎসাহ থাকলে আহমদের মতো সফল কৃষক গড়ে উঠা সম্ভব বলে জানায় কৃষি বিভাগ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সজল দেব জানান, তিনি সত্যিই একজন আদর্শ কৃষক। বর্তমান করনা কালীন সময়ে তাদের যথাযত পরামর্শ এবং লালতীর সহযোগিতায় ডায়না জাতের লাউ চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন। আমরা সর্বাত্মক সহযোগিতা করে আসতেছি কৃষি এবং সবজি উৎপাদনের জন্য।



মন্তব্য করুন