শ্রীমঙ্গলে ১শ’ ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

July 18, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ১শ ৫০ পিস ইয়াবা টেবলেটসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
১৭ জুলাই শুক্রবার দিবাগত রাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান (সার্কেল, শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এর সার্বিক তত্ত্বাবধানে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই মোহাম্মদ আলমগীর, এএসআই মোঃ সারোয়ার আলম সহ সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে শ্রীমঙ্গল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় শহরের পৌরসভাস্থ গুহ রোড এলাকা থেকে ১৫০ পিস ইয়াবা সহ মাদক ব্যবাসায়ী ডিলার জুনায়েদ আহমেদ চৌধুরী ওরফে জুনা (৪৪), কামিল আহমেদ চৌধুরী (৩৮) ও মাহমুদুল কবির (৪৪) নামে ৩ ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকমুক্ত শ্রীমঙ্গল গড়তে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদের মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com