শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ভেজাল মিশ্রিত মসলা জব্দ

July 18, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শহরের সোনার বাংলা মার্কেট এলাকায় একটি মসলার মিল থেকে বিপুল পরিমাণ ভেজাল মিশ্রিত মসলা জব্দ করা হয়েছে।
১৭ জুলাই শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই শ্রীমঙ্গল এর তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এ অভিযান পরিচালনা করে।
এ সময় অভিযান পরিচালনা করে শহরের সোনারবাংলা রোডস্থ রকিব এর মসলার মিল থেকে ধানের ভূসি মিশ্রিত ১৫ বস্তা শুকনা মরিচের গুড়া, ১১ বস্তা হলুদের গুড়া ও ৫ বস্তা ধানের ভূসি জব্দ করেছেন। সেই সাথে মিল মালিক রকিব মিয়াকে ভ্রাম্যমান আদালত ১৫ দিনের জেল ও নগদ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন কোরবানির ঈদকে সামনে রেখে অসাধু কিছু মসলা ব্যবসায়ী সক্রিয় হয়ে উঠেছে। যেহেতু ঈদে মসলার চাহিদা বেশি থাকে তাই তারা নানা ভাবে ভেজাল মসলা বাজারজাত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এই বিষয়গুলি তদারকি করছেন। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অভিযান পরিচালনা করে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com