হাইল হাওড়ে কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত জেলে সম্প্রদায়ের মাঝে জরুরী খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ

July 21, 2020,

বিকুল চক্রবর্তী॥ বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সের ‘আলোয় আলো’ প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলার চা-শ্রমিক অধ্যুষিত বিভিন্ন এলাকা এবং হাওড় অঞ্চলে জেলে সম্প্রদায়ের মাঝে কোভিড-১৯ জরুরী সহায়তা কার্যক্রম শুরু করেছে। আলোয় আলো প্রকল্পটি চাইল্ডফান্ড কোরিয়ার অর্থায়নে এডুকো-বাংলাদেশে সহযোগিতায় কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ৩০টি চা বাগান ও ২টি হাওড় এলাকায় বাস্তবায়িত হচ্ছে। কোভিড-১৯ জরুরী সহায়তা কার্যক্রমের আওতায় চা বাগানের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্যাকেজ এবং হাওড় এলাকার জন্য ফুড প্যাকেজ বরাদ্দ হয়। শ্রীমঙ্গল উপজেলায় ব্রেকিং দ্য সাইলেন্স ধারাবাহিক ভাবে ৪টি চা বাগান ও ১টি হাওড় অঞ্চলে মোট ২১৩৩ দরিদ্র ও হত-দরিদ্র পরিবারের মধ্যে জরুরী খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরনের উদ্যোগ গ্রহণ করেছে।
এ কর্মসূচীর অংশ হিসেবে সোমবার মির্জাপুরের লামাপাড়ায় জেলে সম্প্রদায়ের ১৩৩টি পরিবারের মধ্যে জরুরী খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com