শ্রীমঙ্গলে ইনার হুইল ক্লাবের প্রথম সভা ও বৃক্ষরোপন অনুষ্ঠিত

July 21, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ইনার হুইল ক্লাবের নতুন কমিটির (২০২০-২০২১) প্রথম মাসিক সভা ও বৃক্ষরোপন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
২০ জুলাই সোমবার শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্হ পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত ইনার হুইল ক্লাবের প্রথম মাসিক সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি দিল আফরোজ বেগম।
ক্লাবের সাধারন সম্পাদক ডাঃ পুস্পিতা খাস্তগীরের সঞ্চালনায় সভায় উপস্হিত ছিলেন সাবেক সভাপতি রীতা দত্ত ও রহিমা বেগম, কোষাধ্যক্ষ আরতি পাল, এডিটর পল্লবী দেব, সদস্য ইন্দিরা আচার্য, দীপ্তি দে, তানিয়া রায় প্রমুখ।
পরে পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাস ও বাংলাদেশ চা গবেষনা ইনস্টিটিউট ক্যাম্পাসে ইনার হুইল ক্লাবের সদস্যরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com