শ্রীমঙ্গলে ‘সচেতন নাগরিক মঞ্চ’র উদ্ধোধন

July 23, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘সচেতন নাগরিক মঞ্চ’র উদ্বোধন করা হয়েছে। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির উদ্দ্যোগে ২২ জুলাই বুধবার রাতে শহরের চৌমুহনা চত্বরে এই নাগরিক মঞ্চের উদ্বোধন করা হয়।
উদ্ধোধনী অন্ষ্ঠুানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. আবু নাহিদ, শিক্ষক জহর তরফদার, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায় প্রমূখ।
প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সবার জন্য মঞ্চ উন্মুক্ত থাকবে। এই মঞ্চে এসে যে কেউ স্বাস্থ্য সচেতনামূলক বক্তব্য দিতে পারবেন। বক্তব্য শেষে মঞ্চের টেবিলে রাখা রেজিষ্ট্রি খাতায় নিজের নাম লিপিবদ্ধ করবেন। প্রতিদিন স্কাউট সদস্যরা এই নাগরিক মঞ্চ পরিচালনা করবেন। এই মঞ্চ থেকে জনগনকে মাস্ক পরার জন্য উদ্ধুদ্ধ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com