বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর চাঁদপুর জেলা শাখার পুর্ণাঙ্গ কমিটি গঠন
July 25, 2020,

এহসান বিন মুজাহির॥ দেশের কিন্ডারগার্টেন স্কুলগুলোর মূলধারার বৃহত্তম সংগঠন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গভঃ রেজিঃ নং (এস-১০২৮/৯৮) এর চাঁদপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংগঠন। মর্ডান শিশু একাডেমির পরিচালক ওমর ফারুক সভাপতি, গ্রামীণ ইন্টারন্যাশনাল স্কুল, হাজীগঞ্জ এর পরিচালক এস.বি সবুজ ভদ্র সাধারণ সম্পাদক ও আদশা আল-হাসানাহ একাডেমির পরিচালক আহছান হাবিবকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটিরর চুড়ান্ত অনুমোদন দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মিজানুর রহমান সরকার ও সাংঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান। ২৪ জুলাই বিকেলে কমিটি অনুমোদন বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় সহকারী শিক্ষা সম্পাদক মোশারেফ হোসেন।



মন্তব্য করুন