ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯

July 26, 2020,

স্টাফ রিপোর্টার॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আব্দুল খালেক ও এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবা ও মাদক একজনকে গ্রেপ্তার করা হয়।

২৫ জুলাই শনিবার গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন বিলাশ পান আড়ৎ এর সামনে পাকা রাস্তার উপর থেকে ৪৩ পিস ইয়াবা ও মাদক বিক্রয় লব্ধ ৫৯০০ টাকাসহ পেশাদার মাদক ব্যবসায়ী জনৈক মোঃ মনির মিয়া(৩৭), পিতাঃ মোঃ আব্দুস সহিদ মিয়া, সাং-সিন্দুরখান রোড, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার’ কে গ্রেফতার করে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com