শ্রীমঙ্গলে পেঁয়াজের পাইকারী বাজারে মোবাইল কোর্টের অভিযান

September 22, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পেঁয়াজের পাইকারী বাজারে জেলা প্রশাসনের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যারের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। ২১ সেপ্টেম্বর বিকেলে শ্রীমঙ্গলের সেন্ট্রাল রোড এলাকায় পেঁয়াজের পাইকারী বাজারে অভিযান পরিচালনার সময় পণ্য, সেবার যথাযথমূল্য তালিকা প্রদর্শন না করা এবং অধিক লাভে পণ্য বিক্রয় করার অপরাধে ৬ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি পৃথক মামলায় মোট ৩ হাজার ৭ শত টাকা অর্থদন্ড আদায় করা হয়।
এছাড়া, পণ্যের ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা, সানজিদা রহমান, অর্ণব মালাকার ও শামীমা আফরোজ মারলিজ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com