শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ১২৪ জন কিন্ডারগার্টেন শিক্ষক

September 29, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিন্ডারগার্টেন স্কুলের ১২৪ জন শিক্ষককে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেয়া হয়েছে।

সোমবার ২৮ জুন বিকেল সাড়ে ৫টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভা কক্ষ মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভঃ রেজিঃ নং : এস-১০২৮/৯৮) শ্রীমঙ্গল উপজেলা শাখা ও কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ নেতৃবৃন্দের হাতে উপহার তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নজরুল ইসলাম।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ শ্রীমঙ্গল এর সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির জানান-প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পেয়ে শিক্ষকরা সন্তুষ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিন্ডারগার্টেন শিক্ষকদের দাবি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক প্রণোদনা এবং সহজ শর্তে ব্যাং ঋণ প্রদান করা। কিন্ডারগার্টেন স্কুল রক্ষায় প্রধানমন্ত্রীর সহায়তার বিকল্প নেই।

করোনা দুর্যোগ পরিস্থিতিতে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন। ১৭ মার্চ থেকে স্কুল বন্ধ থাকার কারণে ৮ মাস যাবত কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা বেতন পাচ্ছেন না, মাসের পর মাস স্কুল ভাড়া ও গ্যাস-বিদ্যুৎ বিল দিতে পারছেন না স্কুল কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক প্রণোদনা এবং সহজ শর্তে ব্যাংক ঋণ পাওয়ার দাবিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে। গত ২০ জুলাই শ্রীমঙ্গল প্রেসক্লাবে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগর  কিন্ডারগার্টেন

স্কুল শিক্ষক ও পরিচালকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রেখেছিলেন উপজেলা ইউএনও নজরুল ইসলাম। উক্ত সভায় ইউএনও আশ্বাস প্রদান করেছিলেন কিন্ডারগার্টেন শিক্ষকদের পাশে দাঁড়াবেন। এরই প্রেক্ষিতে গতকাল ১২৪ জন শিক্ষকের জন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।

২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখা এবং কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ এর অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের  ১১৩ জন শিক্ষকদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেয়া হয় এবং ১১ জন শিক্ষকের বাড়িতে উপহার পৌছে দেয়া হয়। মোট ১২৪ জন শিক্ষকের প্রত্যেককে ১০ কেজি মিনিকেট চাল, ১ কেজি মসুরি ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবন, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ১ লিটার সয়াবিন তেল ও ৫০০ গ্রাম নুডলস দেয়া হয়েছে।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল ও কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের সভাপতি এহসান বিন মুজাহির বলেন-করোনা দুর্যোগে কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের পক্ষ থেকে বিগত এপ্রিল, মে ও জুন মাসে ২৯৪ জন শিক্ষকের হাতে ঈদ উপহার ও নগদ অর্থ ১ লক্ষ ৩২ হাজার টাকা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা কমিটি এবং কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ শ্রীমঙ্গল এর প্রধান উপদেষ্টা ইসমাইল মাহমুদ জানান-আমাদের মূল লক্ষ্য সম্মানিত কিন্ডারগার্টেন শিক্ষকদের সার্বিক কল্যাণে নিবেদিত থাকা। বছরে একবার মেধাবৃত্তি পরীক্ষা গ্রহণ আর পদ দখল করে  নিজের পরিধি বৃদ্ধি আমাদের উদ্দেশ্য নয়। এ কারণেই আমরা অন্যদের থেকে ব্যতিক্রম। সম্মানিত কিন্ডারগার্টেন শিক্ষকবৃন্দ সুখে থাকবেন, আনন্দে থাকবেন সেটাই আমাদের পরমানন্দ।

দিনব্যাপী উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল ও কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের সভাপতি এহসান বিন মুজাহির, কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ শ্রীমঙ্গল এর সাধারণ সম্পাদক ও  বরুণা চাইল্ড কেয়ার এডুকেশন সেন্টার এর প্রধান শিক্ষক আলী আহমদ, মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক ও দি এক্সপার্ট কিন্ডারগার্টের স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান, জেলা সহ-শিক্ষা সম্পাদক ও রোজ ভিউ স্কুলের প্রধান শিক্ষক জাফরিন নাহার, কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ শ্রীমঙ্গল এর সহ-সভাপতি ও দীপশিখা প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক সুরঞ্জনা সিনহা, আব্দুল জব্বার আজিজুন্নেছা স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল, ব্লু বার্ড কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো. আলী হোসেন, মডেল একাডেমী স্কুল অ্যান্ড বিএম কলেজের উপাধ্যক্ষ এম. এ নাঈম, এভারেস্ট মডেল কেজি স্কুলের প্রধান শিক্ষক ইব্রাহিম মিয়া, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, আশিদ্রোন মডেল স্কুলের প্রতিনিধি আহমদ খসরু।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com