ভারতীয় পাতার বিড়িসহ চোরাকারবারী র‌্যাবের হাতে গ্রেফতার

October 4, 2020,

স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও সিনিয়র এএসপি মোঃ আব্দুল খালেক এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক অভিযান চালায়। ৩ অক্টোবর শনিবার মৌলভীবাজার জেলার সদর থানার উত্তরমুলাইম স্কুল রোড এলাকা থেকে ২,০১,০০০শলাকা ভারতীয় পাতার বিড়ি ও ১টি প্রাইভেট কারসহ জনৈক চোরাকারবারী মোঃ জোবায়ের মিয়া (২৬), পিতা-মৃত আবিদ আলী, সাং- মানগাও, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজারকে গ্রেফতার করেন। জব্দকৃত আলামত সহধৃত ব্যক্তিদের বিরুদ্ধে র‌্যাব বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com