মেধাবী ছাত্রী নানজিবা তাসনিমের আকস্মিক মৃত্যুতে ভার্চুয়াল শোকসভা অনুষ্ঠিত

October 14, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী নানজিবা তাসনিমের আকস্মিক মৃত্যুতে ১৩ অক্টোবর মঙ্গলবার, সকালে শিক্ষক-শিক্ষার্থী-পরিচালনা পর্ষদ-অভিভাবক সমন্বয়ে জুম অ্যাপসে এক শোকসভা অনুষ্ঠিত হয়।

বিটিআরআই উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সায়েক আহমদ এর সভাপতিত্বে উক্ত শোকসভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন, বিআইআইডি ফাউন্ডেশন, ঢাকা এর সিইউও শহীদ উদ্দিন আকবর, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি এবং বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, পাবনার ইমাম গাজ্জালী গার্লস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মিসেস সুরাইয়া সুলতানা, সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক রীতা দত্ত,  সহকারী শিক্ষক হোসনা আফরোজ, মতিলাল ধর, মি. মো. শহীদুল ইসলাম, মি. হাসমত আলী, মারজিয়া ইয়াসমিন এবং মি. হাবিব বাহার চৌধুরী। শিক্ষার্থীদের মধ্যে প্রাক্তন শিক্ষার্থী তায়্যিবাহ আফরোজ,  তালহা জুবায়ের কাফি এবং বাধন সংক্ষিপ্ত বক্তবের মাধ্যমে শোক প্রকাশ করেন।

নানজিবার সহপাঠিদের মধ্যে ১০ম শ্রেণির সাইয়্যেদ মিনহাজ আহমেদ, আহনাফ তাওহিদ রশিদ, কামরুল হাসান, আহমেদ সুবহে সাদিক সাফি, ৯ম শ্রেণির আহনাফ হাবিব চৌধুরী রাফি, ৮ম শ্রেণির প্রমিত ভট্টাচার্য, ৭ম শ্রেণির আফসানা হাবিব চৌধুরী রাইসা,  ৬ষ্ঠ শ্রেণির অবন্তী ধর এবং ৪র্থ শ্রেণির সায়েকা আহমদ মাহি সংক্ষিপ্ত বক্তবের মাধ্যমে শোক প্রকাশ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক ফয়সাল আহমেদ।

উল্লেখ্য বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির নানজিবা তাসনীম ছিল অত্যন্ত ভদ্র, নম্র, মার্জিত এবং মেধাবী ছাত্রী। বিগত মাসখানেক ধরে সে বিভিন্ন জটিল রোগে ভুগছিল। নানজিবার পিতা বিটিআরআই-এর টি রিসোর্টের ম্যানেজার জনাব শামসুদ্দোহা মৃত্যুর আগের দিন প্রধান শিক্ষক সায়েক আহমদকে ফোন করে জানিয়েছিলেন,- সে মগবাজারের আদদীন মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনদিন ধরে লাইফ সাপোর্টে আছে। অবশেষে গত ১১ অক্টোবর দীর্ঘ ৩৪ দিন মৃত্যুর সাথে লড়াই করে সে চলে যায় না ফেরার দেশে। সে ছিল বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের নিউট্রেশন ক্লাবের চেয়ারম্যান। তার মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থী-পরিচালনা পর্ষদ-অভিভাবকমণ্ডলীসহ সারা দেশের নিউট্রেশন ক্লাবের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিআইআইডি ফাউন্ডেশন, ঢাকা এর সিইউও জনাব শহীদ উদ্দিন আকবর জানিয়েছেন নানজিবা তাসনিমের স্মরণে প্রতি বছর একটি অ্যাওয়ার্ড চালু করা হবে। সারা দেশের পুষ্টি ক্লাবের সেরা সদস্যদেরকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

নানজিবা তাসনিমের আকস্মিক মৃত্যুতে ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাসে শোকের মাতম লক্ষ্য করা যায়। বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েক আহমদ, শ্রীমঙ্গলের সাংবাদিক ও সমাজকর্মী কাওসার ইকবাল, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামাল উদ্দিন কামাল, বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফয়সল আহমেদসহ নানজিবার সহপাঠি এবং তাদের অভিভাববকমণ্ডলীর আবেগঘন স্ট্যাটাস দেখে ভার্চুয়াল জগতে শোকের বন্যা বয়ে যায়। সবাই এ মেয়েটির রুহের মাগফেরাত কামনা করেন এবং তার বাবা-মা সহ পরিবারের অন্যান্য সদস্যগণকে শোক সইবার শক্তি প্রদান করার জন্য প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com